অন্যদিকে, -সুফিয়া কামাল রচিত শিশুতোষ সাহিত্য - নওল কিশোরের দরবারে। - সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ - বনপাংশু। - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ - উচ্ছ্বাস। • সুকুমার রায়: - তিনি ছিলেন শিশুসাহিত্যিক। - ১৮৮৭ সালের ৩০ অক্টোবর কলকাতায় তাঁর জন্ম। তাঁদের আদি নিবাস ছিল কিশোরগঞ্জ জেলার মসুয়ায়। - বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁর পিতা এবং অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তাঁর পুত্র। - তিনি সুগায়ক ও সুঅভিনেতা হিসেবে খ্যাত ছিলেন। - তিনি ১৯২৩ সালের ১০ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত শিশুতোষ সাহিত্য: - আবোল তাবোল, - হ-য-ব-র-ল, - পাগলা দাশু, - বহুরূপী, - খাই খাই, - অবাক জলপান, - শব্দকল্পদ্রুম, - ঝালাপালা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।