বাব এল-মান্দেব প্রণালী (Bab el-Mandeb Strait):- বাব এল-মান্দেব প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে।- বাব এল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী একটি প্রণালী।
- বাবেল মান্দেব প্রণালী আরব (উত্তরপূর্ব) এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী এডেন উপসাগর এবং ভারত মহাসাগর এর সাথে সংযুক্ত করে।
- প্রণালীটি ২০ মাইল প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেল বিভক্ত।
- পশ্চিম চ্যানেলটি ১৬ মাইল এবং পূর্ব দিকে ২ মাইল প্রশস্ত।
- আরবি ভাষায় বাব এল-মান্দেব শব্দের অর্থ - দুর্দশার দুয়ার।
- সুয়েজ খাল নির্মাণের পর প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে।
- বাব এল-মান্দেব প্রণালীর মধ্য দিয়ে লোহিত সাগর এবং এডেন উপসাগরের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে।
অন্যদিকে,
জিব্রাল্টার প্রণালী:- আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে।
বেরিং প্রণালী:- এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে।
বসফরাস প্রণালী:- এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে।
তথ্যসূত্র: ক্লাস লেকচার এবং ব্রিটেনিকা ওয়েবসাইট।
লিঙ্ক