মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প কোনটি?

সঠিক উত্তর

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প

সঠিক উত্তর: গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প:
- গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি. কে. সেচ প্রকল্প) বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ সেচ প্রকল্প।
- এটি দেশের প্রথম সেচ প্রকল্প।
- গঙ্গা নদীর দক্ষিণ তীরের বিস্তৃত অঞ্চল জুড়ে (বাংলাদেশের ভূখন্ডে) সেচের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক গৃহীত একটি প্রকল্প।
- ১৯৫৪ সালে সেচ প্রকল্পটি হাতে নেয়া হয় এবং ১৯৬৯ সালে এই প্রকল্পের কাজ শেষ হয়।
- জি.কে প্রকল্পের আওতাভূক্ত অঞ্চল: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা (উল্লিখিত চারটি জেলার সর্বমোট ১৩টি উপজেলায় এ কার্যক্রম বিস্তৃত।)।

অন্যদিকে -
- মুহুরী প্রকল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প। ১৯৭৭-৭৮ অর্থ বছরে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং ১৯৮৫-৮৬ অর্থ বছরে এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হয়।
- ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ বাস্তবায়িত হয়।
- তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এর কাজ শুরু হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে।
- মেঘনা ধনাগোঙ্গা সেচ প্রকল্প : চাঁদপুরের মতলবে অবস্থিত।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প সঠিক
  2. তিস্তা সেচ প্রকল্প
  3. ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা সেচ প্রকল্প
  4. মুহুরী সেচ প্রকল্প

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল