বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উত্তরা ইপিজেড
সঠিক উত্তর
সঠিক উত্তর: উত্তরা ইপিজেড
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
উত্তরা ইপিজেড:
- উত্তরা ইপিজেড (Uttara EPZ) ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড।
- উত্তরা নীলফামারী জেলায় অবস্থিত।
- বিনিয়োগকারীদের জন্য এখানে তুলনামূলকভাবে কম জমি ও কারখানা ভাড়া, উন্নত সড়ক ও আকাশপথ যোগাযোগ সুবিধা এবং সহজে প্রশিক্ষণযোগ্য শ্রমশক্তি রয়েছে।
- এই শিল্পাঞ্চলটি একসময় কৃষিনির্ভর একটি অঞ্চলকে ধীরে ধীরে শিল্পনির্ভর অর্থনৈতিক এলাকায় রূপান্তর করেছে।
- উত্তরা ইপিজেড তার পণ্যের বৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত, যেখানে উইগ, অপটিক্যাল ফ্রেম, খেলনা থেকে শুরু করে উন্নতমানের পোশাক ও ফ্যাশন অ্যাক্সেসরিজ উৎপাদন করা হয়।
ইপিজেড:
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯টি
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে এটি যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
তথ্যসূত্র - বেপজা ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন