মেধাবী
Toggle menu

বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?

সঠিক উত্তর
মৌলভীবাজার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

চা বাগান:- দেশে চা উৎপাদনে সিলেট অঞ্চলের অবদান সবচেয়ে বেশি। - চায়ের দেশ হিসেবে সিলেট জেলা সবচেয়ে বেশি পরিচিত হলেও বিভাগের মৌলভীবাজার জেলাই দেশের চা উৎপাদনে ৫০ শতাংশ অবদান রাখছে। - যেখানে সিলেট জেলার মোট উৎপাদন মাত্র ৬ শতাংশ।- বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে সমতল ও পাহাড়ি মিলে চা বাগানের সংখ্যা ১৬৭টি।- এর মধ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে ‘চায়ের দেশ’ হিসেবে মৌলভীবাজার। - মৌলভীবাজার জেলায় ৭৫টি টিএস্টেট (উৎপাদন, প্রক্রিয়াজাত, বাজারজাত ও নিজস্ব শ্রমিক-কর্মচারী সংবলিত বাগান) ও ১৫টি চা বাগান (২৫ একরের বেশি চা বাগান কিন্তু টিএস্টেটের মতো সুবিধা নেই) রয়েছে। - এসব বাগানের মোট আয়তন ১ লাখ ৫৬ হাজার ১৯২ একর।অন্যদিকে -- হবিগঞ্জ জেলায় ২২টি টিএস্টেট ও তিনটি বাগানের মোট আয়তন ৫৪ হাজার ১৬৬ একর। - সিলেট জেলায় ১২টি টিএস্টেট ও সাতটি বাগানের মোট আয়তন ২৮ হাজার ৯৩৬ একর, চট্টগ্রাম জেলায় ১৮টি টিএস্টেট ছাড়াও চার চা বাগানের মোট আয়তন ৩৫ হাজার ১২১ একর। - রাঙ্গামাটি জেলার একটি টিএস্টেট ও একটি চা বাগানের মোট আয়তন ৭৯৫ একর, পঞ্চগড় জেলার আটটি চা বাগানের আয়তন ৮ হাজার ৮১৮ একর এবং নতুন করে শুরু হওয়া ঠাকুরগাঁও জেলার একটি চা বাগানের আয়তন ৪১ একর।উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ii) মে ২৪, ২০২৩, বণিক বার্তা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সিলেট
খাগড়াছড়ি
হবিগঞ্জ
মৌলভীবাজার সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড