মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?

সঠিক উত্তর

৮৮°০১ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ

সঠিক উত্তর: ৮৮°০১ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত।
- বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং আসাম ও মেঘালয়, পূর্বে আসাম ও ত্রিপুরা রাজ্য এবং মিয়ানমার অবস্থিত। আর দক্ষিণে রয়েছে বিস্তৃত বঙ্গোপসাগর।
- ভূ-রাজনৈতিক কারণে দক্ষিণ এশিয়া, দক্ষিণ- পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ায় বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- এদেশ প্রায় ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- ফলে এদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
- বাংলাদেশের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা: ৩২টি।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা: ৩০টি।
- মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা: ৩টি। যথা: রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার।
- বাংলাদেশ,ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, দশম শ্রেণি- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২৪°৩০' থেকে ২৮°৩৪' দক্ষিণ অক্ষাংশ
  2. ৮০°৩৪' থেকে ৪০°৯০ পশ্চিম দ্রাঘিমাংশ
  3. ৩৪°২৫'থেকে ২৮°৩৮ উত্তর অক্ষাংশ
  4. ৮৮°০১ থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমাংশ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ, চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  2. 2

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  3. 3

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  4. 4

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  5. 5

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল