মেধাবী
Toggle menu

কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনী?

সঠিক উত্তর
আমার ছেলেবেলা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘আমার ছেলেবেলা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনী।- এই গ্রন্থে রবীন্দ্রনাথের ছোটকালের বিভিন্ন স্মৃতির উল্লেখ আছে।রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অন্যান্য আত্মজীবনী হলো: • জীবনস্মৃতি, (এতে রবীন্দ্রনাথের ২৫ বছর পর্যন্ত ঘটনা লিপিবদ্ধ আছে।)এছাড়া,• ‘চরিত্রপূজা’ জীবনী সংকলন:- ‘চরিত্রপূজা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি জীবনী সংকলন। - সংকলনটি প্রকাশিত হয় ১৯০৭ সালে।- ‘চরিত্রপূজা’ গ্রন্থে রবীন্দ্রনাথের চোখে বিদ্যাসাগর, রামমোহন রায় ও দেবেন্দ্রনাথ ঠাকুরের জীবন চরিত বর্ণিত হয়েছে এবং চরিত্রপূজা নামে একটি পৃথক সন্দর্ভ সংকলিত হয়েছে। লেখাগুলি বঙ্গদর্শন, সাধনা, ভারতী এবং প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।• রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র:- ছিন্নপত্র: ১৫৩টি পত্র আছে। প্রথম ৮টি শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা। পরবর্তী ১৪৫টি ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা।- ভানুসিংহের পত্রাবলী : রানু অধিকারীকে লেখা। পথে ও পথের প্রান্তে নির্মলকুমারী মহলানবিশকে লেখা। অন্যদিকে,• ‘শিক্ষা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রবন্ধগ্রন্থ। উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার এবং ‘চরিত্রপূজা’ জীবনী সংকলন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শিক্ষা
ছিন্নপত্র
চরিত্রপূজা
আমার ছেলেবেলা সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড