মেধাবী
Toggle menu

রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী নির্ভর রচনা কোনটি?

সঠিক উত্তর
জীবনস্মৃতি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আত্মজীবনী হলো:
• জীবনস্মৃতি, (এতে রবীন্দ্রনাথের ২৫ বছর পর্যন্ত ঘটনা লিপিবদ্ধ আছে।)
• ছেলেবেলা।

• 'জীবনস্মৃতি':
- 'জীবনস্মৃতি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মজীবনী।
- এটি প্রকাশিত হয় ১৯১২ খ্রিষ্টাব্দে।
- এখানে রবীন্দ্রনাথের বাল্যকাল থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত কালের কাহিনি ও ঘটনা বর্ণনা করা হয়েছে।
- আত্মজীবনী রচনার প্রচলিত নিয়ম ভেঙ্গে রবীন্দ্রনাথ এ গ্রন্থে নতুন ধারা সৃষ্টি করেছেন।

• ছেলেবেলা:
- রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত 'ছেলেবেলা' শুধু তাঁর ছেলেবেলার কাহিনীই নয়, বরং তা হয়ে উঠেছে সে সময়কার এক সুখপাঠ্য ইতিহাস।
- 'ছেলেবেলা' বইটির পাতায় পাতায় রবীন্দ্রনাথ তাঁর ফেলে আসা শৈশব ও কৈশোরের জন্যে হাপিত্যেশ করেছেন, যেমন প্রত্যেকটি মানুষই তা করে থাকে।

উল্লেখ্য,
আমার ছেলেবেলা- হুমায়ুন আহমেদ এর আত্মজীবনী এবং অন্যান্য অনেক লেখক ই 'আমার ছেলেবেলা' নামে গ্রন্থ রচনা করেছেন।
--------------------
এছাড়া,
রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র:
• ছিন্নপত্র: ১৫৩টি পত্র আছে। প্রথম ৮টি শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা। পরবর্তী ১৪৫টি ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা।
•ভানুসিংহের পত্রাবলী : রানু অধিকারীকে লেখা। পথে ও পথের প্রান্তে নির্মলকুমারী মহলানবিশকে লেখা।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ হলো:
- কালান্তর,
- পঞ্চভূত,
- বিচিত্র প্রবন্ধ,
- সাহিত্য,
- শিক্ষা,
- মানুষের ধর্ম।
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

সকল অপশন

রেফারেন্স মাত্র

জীবনস্মৃতি সঠিক
আমার ছেলেবেলা
কালান্তর
+ খ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড