মেধাবী
Toggle menu

সেকেন্ডারি কোষ কোনটি?

সঠিক উত্তর
লেড সঞ্চয়ী কোষ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রাইমারি সেল বা প্রাথমিক কোষ: - যে বিদ্যুৎ কোষ নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে, তাকে প্রাথমিক কোষ বা মৌলিক কোষ বলে। যেমন - ভোল্টার কোষ, লেকল্যান্স কোষ, ডেনিয়েল কোষ, শুষ্ক কোষ ইত্যাদি। - শুষ্ক কোষে কোন তরল ব্যবহৃত হয় না। - প্রাথমিক কোষ আবার দু'ভাগে বিভক্ত। যথা - (ক) এক তরল কোষ (Single fluid cell): যে বিদ্যুৎ কোষে একটি মাত্র তরল পদার্থ ব্যবহার করা হয়, তাকে এক তরল কোষ বলে। যেমন - লেকল্যান্স কোষ। (খ) দুই তরল কোষ (Double fluld cell): অপরদিকে, যে বিদ্যুৎ কোষে দুটি তরল পদার্থ ব্যবহার করা হয়, তাকে দুই তরল কোষ বলে। যেমন - ডেনিয়েল কোষ। গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ বা সেকেন্ডারি কোষ: - যে বিদ্যুৎ কোষে বাইর থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত রাখা হয় এবং পরে ঐ রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ বা সেকেন্ডারি কোষ বলে। - সাধারণত লেড সঞ্চয়ী কোষ ও নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ নামক দুটি সঞ্চয়ী কোষ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, (হাজারী নাগ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

লেড সঞ্চয়ী কোষ সঠিক
ডেনিয়েল কোষ
শুষ্ক কোষ
লেকল্যান্স কোষ

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড