জৈব যৌগ: - কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলা হয় এবং এই হাইড্রোকার্বন ও এদের জাতসমূহকে বলা হয় জৈব যৌগ। - জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে। - জৈব যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। যেমন- • মিথেন, • ইথেন, • বেনজিন, • ইউরিয়া, • প্রোপিন, • পেন্টাইন ইত্যাদি।
অজৈব যৌগ: - খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে অজৈব যৌগ বলা হয়। - যে কোনো দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়। - অধিকাংশ অজৈব যৌগ আয়নিক অথবা সমযোজী বন্ধন দ্বারা গঠিত। যেমন- • পানি, • খাবার লবণ, • খাবার সোডা, • কাপড় কাচার সোডা, • কস্টিক সোডা, • চুন, • মরিচা ইত্যাদি।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।