মূল বিষয়বস্তুতে যান

Which account is opened to earn interest?

সঠিক উত্তর

Savings Account

সঠিক উত্তর: Savings Account

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• চলতি হিসাব (Current Account):
- যে হিসাবে যতোবার খুশি টাকা জমা দেয়া এবং উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে।
- ন্যূনতম টাকা জমা দিয়ে এ হিসাব খোলা যায়। সাধারণত ব্যবসায়ী, শিল্পপতি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ব্যবসায়, অব্যবসায় প্রতিষ্ঠান এই হিসাব খুলে থাকে।
- চলতি হিসাব হলো এমন একটি হিসাব যেখানে ব্যাংক খুব কম সুদ প্রদান করে বা কোন সুদ প্রদান করে না এবং যেখান থেকে গ্রাহক যখন প্রয়োজন মনে করে তখনই টাকা উত্তোলন করতে পারে।

• সঞ্চয়ী হিসাব (Savings account):
- নগদ অর্থ হাতে না রেখে ব্যাংকে সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে হিসাব খোলা হয়, তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়।
- ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সঞ্চয়ী হিসাব বা Savings account সাধারণত সুদ (interest) আয় করার জন্য খোলা হয়।
- এই অ্যাকাউন্টে জমা রাখা টাকার উপর ব্যাংক সুদ প্রদান করে, যা অ্যাকাউন্টধারীর সঞ্চয় বৃদ্ধিতে সাহায্য করে।
- সমাজের চাকুরীজীবী ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লোকদের সঞ্চয়ের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই হিসাব খোলার ব্যবস্থা করা হয়।
- বাণিজ্যিক ব্যাংকগুলোতে গ্রামাঞ্চলে ১০ টাকা এবং শহরাঞ্চলে ১০০ টাকা জমা দিয়ে এবং নির্ধারিত ফরম পূরণ করে এই হিসাব খোলা যায়।
- এই হিসাবে দিনে যতোবার খুশি টাকা জমা দেয়া যায়। তবে সাধারণত সপ্তাহে দুইবার এই হিসাব থেকে টাকা উত্তোলন করা যায় এবং এর বেশি বারের জন্য ব্যাংক ম্যানেজারের অনুমতি নিতে হয়।
- অপর দিকে ব্যাংকের ম্যানেজারের পূর্বানুমতি ছাড়া আমানতকারী তার হিসাব থেকে একবারে নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে না।

অন্যদিকে,
→ Overdraft Account (ওভারড্রাফট হিসাব): এটি এক ধরনের ঋণের ব্যবস্থা। অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাংক থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা তোলার সুবিধা পাওয়া যায়। এখানে ব্যাংক সুদ দেয় না, বরং গ্রাহক টাকা ব্যবহার করলে ব্যাংককে সুদ দিতে হয়।
→ Loan Account (ঋণ হিসাব): এটি ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য খোলা হয়। এখানে ব্যাংক গ্রাহককে সুদ দেয় না, বরং গ্রাহক ব্যাংককে সুদ প্রদান করে।

তথ্যসূত্র:
i) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ICICI Bank. (Link)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. Current Account
  2. Overdraft Account
  3. Savings Account সঠিক
  4. Loan Account

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল