শালবন একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। শীতকালে এই বনভূমির বৃক্ষের পাতা ঝড়ে যায়। শাল বা গজারি এই বনের প্রধান বৃক্ষ। শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর। টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকা জুড়ে শালবন বিস্তৃত। (সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)