• 'ফল' শব্দের 'ফ' স্পৃষ্ট ব্যঞ্জনের অন্তর্গত।• স্পৃষ্ট ব্যঞ্জন:- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুটি বাক্প্রতঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সেগুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে।- এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত।- ফল, থলে, ঠাণ্ডা, ছুরি, খেলা শব্দের ফ, থ, ঠ, ছ, খ স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি।- উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যথা -ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: প, ফ, ব, ভ।দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন: ত, থ, দ, ধ।মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ।তালু স্পৃষ্ট ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ।কণ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন: ক, খ, গ, ঘ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।