মেধাবী
Toggle menu

নিচের কোন শব্দটি ণ-ত্ব বিধানের নিয়মানুসারে গঠিত হয়েছে?

সঠিক উত্তর
রুক্মিণী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'রুক্মিণী' শব্দটি ণ-ত্ব বিধানের নিয়মানুসারে গঠিত হয়েছে।• ণ-ত্ব বিধানের নিয়ম:- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।যেমন - কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ + প + অ+ণ্‌), লক্ষণ (ক্+ ষ্‌ + অ + ণ্‌)।এরূপ - রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।• স্বভাবতই 'ণ' হয় এমন কিছু শব্দ:- চাণক্য, মাণিক্য, গণ, কণিকা, বণিক, লবণ, মণ, বেণু, বীণা, কল্যাণ, কঙ্কণ, শোণিত, মণি, স্থাণু ,গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু , বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, বাণিজ্য, পণ, শাণ, চিক্কণ, নিক্কণ, তূণ, কফণি, গুণ, গণনা, পিণাক, পণ্য, বাণ।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কফণি
বিপণি
মণি
রুক্মিণী সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ থেকে ২০তম গ্রেড - পেট্রোবাংলা
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড