মেধাবী
Toggle menu

নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ?

সঠিক উত্তর
দিয়ে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• অনুসর্গ:যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়:১. সাধারণ অনুসর্গ ও২. ক্রিয়াজাত অনুসর্গ।• সাধারণ অনুসর্গ:সাধারণ অনুসর্গ যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলােকে সাধারণ অনুসর্গ বলে।যেমন:উপরে: মাথার উপরে নীল আকাশ।কাছে: কার কাছে গেলে জানা যাবে?জন্যে: হারানাে ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।দ্বারা: এমন কাজ তােমার দ্বারা হবে না।বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।• ক্রিয়াজাত অনুসর্গ:যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।যেমন: ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।করে: ভালো করে খেয়ে নাও।দিয়ে: মন দিয়ে লেখাপড়া করো।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

দ্বারা
জন্য
বনাম
দিয়ে সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড