মেধাবী
Toggle menu

জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী 'আ' কোন ধরনের ধ্বনি?

সঠিক উত্তর
মধ্য স্বরধ্বনি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• স্বরধ্বনির:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।

• জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা:
১. সম্মুখ স্বরধ্বনি [ই], [এ], [অ্যা]।
২. মধ্য স্বরধ্বনি [আ]।
৩. পশ্চাৎ স্বরধ্বনি [অ], [ও], [উ]।
[সম্মুখ স্বরধ্বনির বেলায় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়; পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়।]

• স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা:
১. সংবৃত - [ই], [উ]।
২. অর্ধ-সংবৃত [এ], [৩]।
৩. অর্ধ-বিবৃত [অ্যা], [অ]।
৪. বিবৃত - [আ]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সংবৃত স্বরধ্বনি
মধ্য স্বরধ্বনি সঠিক
অর্ধ-বিবৃত স্বরধ্বনি
সম্মুখ স্বরধ্বনি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড