মূল বিষয়বস্তুতে যান

রাত্রিকালীন আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি?

সঠিক উত্তর

লুব্ধক

সঠিক উত্তর: লুব্ধক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নক্ষত্রমণ্ডলী (Constellation):
- মেঘমুক্ত অন্ধকার রাতে আকাশের দিকে তাকালে মনে হয় কয়েকটি নক্ষত্র বিশেষ আকৃতিতে মিলে জোট বেঁধেছে।
- এভাবে আমাদের পরিচিত আকৃতিতে দেখা নক্ষত্রদলকে নক্ষত্রমণ্ডলী বলে।
- প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানীরা এক একটি নক্ষত্রদলকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বিভিন্ন আকৃতি কল্পনা করে বিভিন্ন নাম দিয়েছেন।
- এদের কোনোটা দেখতে ভল্লুকের মতো, কোনোটা শিকারির মতো।
- এদের মধ্যে সপ্তর্ষিমন্ডল (Great Bear), কালপুরুষ (Orion), ক্যাসিওপিয়া (Cassiopeia), লঘুসপ্তর্ষি (Little Bear), বৃহৎ কুকুরমন্ডল (Canis Major) ইত্যাদি উল্লেখযোগ্য।

লুব্ধক (Sirius):
- লুব্ধক বা সিরিয়াস (Sirius) হলো রাত্রিকালীন আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা/নক্ষত্র।
- এর প্রকাশ্য উজ্জ্বলতা −১.৪৬, যা এটিকে রাতের আকাশে সহজেই দৃশ্যমান করে তোলে।
- এটি একটি যুগ্ম তারা (binary star), যা ক্যানিস মেজর (Canis Major) নক্ষত্রপুঞ্জে অবস্থিত।
- সিরিয়াস আমাদের সৌরজগত থেকে প্রায় ৮.৬ আলোকবর্ষ দূরে অবস্থিত।
- এটি সূর্যের পরের সবচেয়ে কাছের তারকাগুচ্ছ আলফা সেন্টোরি ব্যবস্থার প্রায় দ্বিগুণ দূরত্বে অবস্থিত।
- “সিরিয়াস” নামটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ "ঝলমলে" বা "জ্বলন্ত"।

প্রধান বৈশিষ্ট্য:
- উজ্জ্বল প্রধান তারাটি হলো একটি নীলাভ-সাদা তারা, যার উজ্জ্বলতা সূর্যের তুলনায় ২৫.৪ গুণ বেশি।
- এর ত্রিজ্যা (radius) সূর্যের চেয়ে ১.৭১ গুণ বড়।
- এর পৃষ্ঠতলের তাপমাত্রা প্রায় ৯,৯৪০ কেলভিন (K), যা সূর্যের চেয়ে ৪,০০০ কেলভিন বেশি।

উৎস: Britannica.
ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কালপুরুষ
  2. লুব্ধক সঠিক
  3. লঘুসপ্তর্ষি
  4. সপ্তর্ষিমন্ডল

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল