• কর্মধারয় সমাস:- যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।যেমন- গোলাপ নামের ফুল = গোলাপফুল, - যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।• কিছু কর্মধারয় সমাসের সমস্যমান পদে 'যে' যোজক থাকে, যেমন- খাস যে জমি = খাসজমি;- চিত যে সাঁতার = চিতসাঁতার;- ভাজা যে বেগুন = বেগুনভাজা; - সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ;- কনক যে চাঁপা = কনকচাঁপা;- টাক যে মাথা = টাকমাথা;- যে চালাক সে চতুর= চালাকচতুর;- যে শান্ত সে শিষ্ট = শান্তশিষ্ট;উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫- সংস্করণ)।