মূল বিষয়বস্তুতে যান

'মুরগ > মুরােগ > মােরগ' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

সঠিক উত্তর

বিপ্রকর্ষ

সঠিক উত্তর: বিপ্রকর্ষ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।যেমন:অ:- রত্ন > রতন,- ধর্ম > ধরম,- স্বপ্ন > স্বপন,- হর্ষ > হরষ ইত্যাদি।ই:- প্রীতি > পিরীতি,- ক্লিপ > কিলিপ,- ফিল্ম > ফিলিম ইত্যাদি।উ:- মুক্তা > মুকুতা,- তুর্ক > তুরুক,- ভ্রূ > ভুরু ইত্যাদি।এ:- গ্রাম > গেরাম,- প্ৰেক > পেরেক,- স্রেফ > সেরেফ ইত্যাদি।ও:- শ্লোক > শােলােক,- মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।অন্যদিকে,-----------------• অসমীকরণ:একই বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।যেমন: - ধপ + ধপ > ধপাধপ, - টপ + টপ > টপাটপ ইত্যাদি।• অভিশ্রুতি:অপিনিহিতির প্রভাবজাত ই কিংবা উ-ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে।অন্যভাবে বলা যায়, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।যেমন:- মানিয়া > মাইন্যা > মেনে;- করিয়া > কইর‍্যা > করে;- বাছিয়া > বাইছ্যা > বেছে।• সম্প্রকর্ষ বা স্বরলোপ:দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।যেমন:ক. আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ।খ. মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ।গ. অন্ত্যস্বলোপ: আজি > আজ; চারি > চার ইত্যাদি।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অসমীকরণ
  2. সম্প্রকর্ষ
  3. অভিশ্রুতি
  4. বিপ্রকর্ষ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল