মেধাবী
Toggle menu

'অগুরু > অগ্রু' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

সঠিক উত্তর
সম্প্রকর্ষ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সম্প্রকর্ষ বা স্বরলোপ:দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।যেমন:ক. আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ।খ. মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ।গ. অন্ত্যস্বলোপ: আজি > আজ; চারি > চার ইত্যাদি।--------------• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে, একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।যেমন:অ:- রত্ন > রতন,- ধর্ম > ধরম,- স্বপ্ন > স্বপন,- হর্ষ > হরষ ইত্যাদি।• অসমীকরণ:একই বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।যেমন: - ধপ + ধপ > ধপাধপ, - টপ + টপ > টপাটপ ইত্যাদি।• অভিশ্রুতি:অপিনিহিতির প্রভাবজাত ই কিংবা উ-ধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিলে শব্দের পরিবর্তন ঘটালে তাকে অভিশ্রুতি বলে।অন্যভাবে বলা যায়, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।যেমন:- মানিয়া > মাইন্যা > মেনে;- করিয়া > কইর‍্যা > করে;- বাছিয়া > বাইছ্যা > বেছে।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্বরভক্তি
সম্প্রকর্ষ সঠিক
অসমীকরণ
অভিশ্রুতি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড