রূপক কর্মধারয় সমাসঃ উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করে উপমান ও উপেময় পদের যে সমাস হয় তাকে রূপল কর্মধারয় সমাস বলে। যেমনঃ - বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু -মন রূপ মাঝি= মনমাঝি - প্রাণ রূপ পাখি = প্রাণপাখি - দিল রূপ দরিয়া = দিলদরিয়া - শোক রূপ অনল= শোকানল