মেধাবী
Toggle menu

কোন রশ্মির পদার্থকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি?

সঠিক উত্তর
আলফা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

তেজস্ক্রিয় বিকিরণসমূহ ও তাদের ধর্ম:
- একটি সরু ছিদ্রযুক্ত লেড বা সীসার পাত্রে রেডিয়াম রেখে দিলে তা থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি ছিদ্র দিয়ে সরলরেখায় বের হয়।
- এ রশ্মিকে চৌম্বক বা বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত করলে তা তিন ভাগে ভাগ হয়ে যায়।
- এদেরকে যথাক্রমে আলফা, বিটা ও গামা রশ্মি বলা হয়।
- এদের মধ্যে আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত, বিটা রশ্মি ঋণাত্মক চার্জযুক্ত এবং গামা রশ্মি হচ্ছে চার্জবিহীন বা চার্জনিরপেক্ষ।

আলফা কণা বা আলফা রশ্মি:
প্রকৃতি:
- বৈদ্যুতিক ক্ষেত্রে বা চৌম্বক ক্ষেত্রে আলফা রশ্মির বেঁকে যাওয়ার দিক থেকে সহজেই বুঝা যায় যে, এটি ধনাত্মক আধানযুক্ত।
- বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে এটি প্রকৃতপক্ষে হিলিয়াম নিউক্লিয়াস।
- একে ⁴₂He⁺⁺ লেখা যায় অর্থাৎ ⁴₂He পরমাণু থেকে দুটি ইলেকট্রন অপসারিত হয়েছে।

বেগ:
- বিভিন্ন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত আলফা-কণার গতিবেগ 1 x109 cm sec-1 হতে 2.5 x109 cm sec-1 পর্যন্ত দেখা যায়।

বায়ুর আয়নিকরণ:
- বায়ুর মধ্য দিয়ে যাওয়ার সময় আলফা কণাসমূহ থেকে কিছু শক্তি পদার্থের অণুসমূহে স্থানান্তরিত হয় এবং অণুসমূহ আয়নিত হয়।

ছেদন ক্ষমতা:
- আলফা কণার ছেদন ক্ষমতা খুব কম, কিন্তু পদার্থকে আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি

অন্যদিকে,
- বিটা রশ্মির ছেদন ক্ষমতা α-কণার চেয়ে 1000 গুণ বেশি। এর আয়নীকরণ ক্ষমতা তুলনামূলকভাবে কম।
- গামা রশ্মির ছেদন ক্ষমতা α-কণার চেয়ে 10,000 গুণ বেশি।
- রঞ্জন রশ্মির ন্যায় তা বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে চলাচল করতে পারে।

উৎস: উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র, হাজারী নাগ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আলফা সঠিক
বিটা
গামা
রঞ্জন

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড