জীবদেহের গঠন ও কাজের একক কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কোষ
সঠিক উত্তর
সঠিক উত্তর: কোষ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
কোষ:
- প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত অর্থাৎ কোষ ই জীবদেহ গঠনের একক। কোষের ভেতরে জীবের জীবনধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়।
অর্থাৎ, জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।
- কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক যা নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত, বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে আবৃত, স্বনির্ভর ও আত্ম প্রজননশীল।
কোষের সাধারণ বৈশিষ্ট্য:
- জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে।
- প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে এবং এই কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে।
- সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে।
- চারপাশে যেকোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে।
- একটি Homeostatic অবস্থা বজায় রাখতে পারে।
- কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে।
অন্যদিকে,
- প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট ডবল আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা ইত্যাদি নামে অভিহিত করা হয়।
- নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক।
- একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা কোষকলা।
উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন