মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন বাক্যটি অশুদ্ধ?

সঠিক উত্তর

সকল আলেমগণ আজ উপস্থিত।

সঠিক উত্তর: সকল আলেমগণ আজ উপস্থিত।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

English ১ নম্বর

নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

English বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অশুদ্ধ বাক্য- সকল আলেমগণ আজ উপস্থিত।
-------------------------------
• নিয়ম:
• বহুবচনের অপ্রপ্রয়োগজনিত ভুল:
- বহুত্ব বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। বিশেষ পদের সঙ্গে গুলি/গুলো/রা, এরা ইত্যাদি যুক্ত করে বহুবচন তৈরি করা হয়।
- বহুবচনের পরে দ্বিত্ব প্রয়োগ হয় না, অর্থাৎ কোনো শব্দকে একবার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুবচন অপ্রয়োজনীয়।
- তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব, সকল ইত্যাদি যত বহুবচক পদ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ পদের সঙ্গে গণ, রা, গুলি/গুলো ইত্যাদি যুক্ত হবে না।

- যেমন:
- অশুদ্ধ- সকল আলেমগণ আজ উপস্থিত।
- শুদ্ধ- আলেমগণ আজ উপস্থিত।
--------------------------
• কিছু বাক্যশুদ্ধি:

- অশুদ্ধ- ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
- শুদ্ধ- ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

- অশুদ্ধ- সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
- শুদ্ধ- সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।

- অশুদ্ধ- আলোচনার মাধ্যমে সব সমস্যাগুলোর সমাধান সম্ভব।
- শুদ্ধ- আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভবপর।

- অশুদ্ধ- অনেক ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না।
- শুদ্ধ- অনেক ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করেও পরীক্ষায় ভালো ফল করে না।

- অশুদ্ধ- অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
- শুদ্ধ- অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সকল আলেমগণ আজ উপস্থিত। সঠিক
  2. আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভবপর।
  3. ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।
  4. অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ব্যাংক, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

English বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  2. 2

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  3. 3

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  4. 4

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  5. 5

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল