সাধারণত নারীবাচক শব্দ দুই ধরনের। পত্নীবাচক ও অপত্নীবাচক - স্বামী স্ত্রী সম্পর্ক বুঝালে তা পত্নীবাচক শব্দ হয়। যেমন- দাদা - দাদি , চাচা - চাচি, জেলে - জেলেনি , ইত্যাদি। - অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বুঝালে তা অপত্নীবাচক শব্দ হয়। যেমন - খোকা - খুকি, ছাত্র - ছাত্রী, শিক্ষক - শিক্ষিকা, নেতা - নেত্রী ইত্যাদি।
কিছু শব্দ আছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক। - নিত্য নরবাচক শব্দের উদাহরণ - কৃতদার, অকৃতদার। - নিত্য নারীবাচক শব্দের উদাহরণ - সতীন, বিধবা।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।