নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চুলাচুলি
সঠিক উত্তর
সঠিক উত্তর: চুলাচুলি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ব্যতিহার বহুব্রীহি:
- ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়।
- যথা:
- হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি,
- কানে কানে যে কথা = কানাকানি।
- এমনিভাবে -
- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।
অন্যদিকে,
- সমানাধিকরণ বহুব্রীহি- খোশ মেজাজ যার = খোশমেজাজ।
- ব্যাধিকরণ বহুব্রীহি- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।
- প্রত্যয়ান্ত বহুব্রীহি- এক দিকে চোখ (দৃষ্টি) যার – একচোখা (চোখ+আ)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন