মেধাবী
Toggle menu

নিচের কোনটি সংস্কৃত মূল ধাতুর উদাহরণ?

সঠিক উত্তর
দৃশ্‌

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ধাতু বা ক্রিয়ামূল:- বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। - এসকল ক্রিয়াপদেরমূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।- ধাতু ৩ প্রকার। যথা-১. মৌলিক ধাতু২. সাধিত ধাতু ও ৩. যৌগিক সংযোগমূলক ধাতু।মৌলিক ধাতু: - যেসকল ধাতু আর বিশ্লেষণ করা যায় না, সেগুলোই মৌলিক ধাতু। - এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।যেমন- চল্‌, পড়্‌, কর্‌ ইত্যাদি।- মৌলিক ধাতু আবার ৩ প্রকার। যথা- ক) বাংলা ধাতুখ) সংস্কৃত ধাতু ও গ) বিদেশি ধাতু।বাংলা ধাতু:- যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন - কাদ্, কাট্, নাচ্, আক্ কহ্, কর্ ইত্যাদি।অন্যদিকে,সংস্কৃত মূল ধাতু: - যে সব ক্রিয়াপদের মূল সংস্কৃত ভাষা থেকে এসে বাংলাভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় সংস্কৃত মূল ধাতু। - এসব ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া বিশেষ্য বাক্রিয়া বিশেষণ গঠিত হয়। যেমন: অঙ্ক, কথ্, কৃৎ, খাদ্, হস্, পঠ্‌, দৃশ্ ইত্যাদি।উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কাদ্‌
দৃশ্‌ সঠিক
কাট্‌
কর্‌

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড