------------- • সন্ধি: পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
• নিয়ম: ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়। যেমন: - অতি + অধিক = অত্যধিক, - আদি + অন্ত = আদ্যন্ত, - ইতি + আদি = ইত্যাদি, - অতি + আচার = অত্যাচার, - প্রতি + ঊষ = প্রত্যুষ।
• নিয়ম: ত ও দ এর পর শ থাকলে ত ও দ- এর স্থলে চ এবং শ- এর স্থলে ছ উচ্চারিত হয়। যেমন: - উৎ+ শ্বাস = উচ্ছ্বাস। - তদ্ + শক্তি = তচ্ছক্তি। - পদ্ + হতি = পদ্ধতি। - তদ্ + হিত = তদ্ধিত।
• নিয়ম: অ ও আ ভিন্ন অন্য স্বরের পর পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘােষ অল্পপ্রাণ ও ঘােষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়। যেমন- দুঃ + যােগ = দুর্যোগ, নিঃ + আকার = নিরাকার।
উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি।