মেধাবী
Toggle menu

আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক।- বাক্যটি কোন কাল প্রকাশ করে?

সঠিক উত্তর
বর্তমান অনুজ্ঞা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক।- বাক্যটি বর্তমান অনুজ্ঞা কাল প্রকাশ করে।বর্তমান কাল: যে ক্রিয়া দ্বারা বর্তমানের কোনো কাজ করা, অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে বর্তমান কাল বলে। বর্তমান কালের চারটি রূপ। যথা:১. সাধারণ বর্তমান কাল।২. ঘটমান বর্তমান কাল।৩. পুরাঘটিত বর্তমান কাল।৪. বর্তমান অনুজ্ঞা।সাধারণ বর্তমান কাল: যে ক্রিয়া বর্তমানে সাধারণভাবে ঘটে তার কালকে বর্তমান কাল বলে।যেমন:- তৃণা স্কুলে যায়।- বর্ণ বই পড়ে।ঘটমান বর্তমান কাল: যে ক্রিয়ার কাল শেষ হয়নি, এখন চলছে এরূপ অর্থ বোঝালে ঘটমান বর্তমান হয়।যেমন:- ছন্দা গান গাইছে।- রাফিন ও রিজন বল খেলছে।পুরাঘটিত বর্তমান কাল: যে ক্রিয়ার কার্য কিছুক্ষণ পূর্বে ঘটেছে। কিন্তু এর ফর বা প্রভাব এখনও বর্তমান, এরূপ অর্থে পুরাঘটিত বর্তমান কাল হয়।যেমন:- বৃষ্টি আমাদের বড়োই উপকার করেছে।- ঝড় আমাদের ভীষণ ক্ষতি করেছে।বর্তমান অনুজ্ঞা: বর্তমানে কোনো ক্রিয়া সম্পাদনের আদেশ, উপদেশ, আশীবার্দ, অভিশাপ, অনুরোধ, প্রার্থনা প্রভৃতি বোঝানোর জন্য বর্তমান অনুজ্ঞা ব্যবহৃত হয়।যেমন:- সদা সত্য বলো।- আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন।- আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক।উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ভবিষ্যৎ অনুজ্ঞা
ঘটমান ভবিষ্যৎ
বর্তমান অনুজ্ঞা সঠিক
সাধারণ বর্তমান

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড