মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে। - কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।কারক ছয় প্রকার :- কর্তা কারক- কর্ম কারক- করণ কারক- অপাদান কারক- অধিকরণ কারক ও- সম্বন্ধ কারক।উল্লেখ্য, 'সম্প্রদান' কে কারকের প্রকারভেদ থেকে বাদ দেয়া হয়েছে। উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।