• মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার: - বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।- তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়ােজন হয় না।- কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়ােগ রয়েছে।- যে-সব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।- তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। • তৎসম শব্দে র এর পর 'ষ' হয়।যেমন- বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি। • ঋ এবং ঋ কারের পর 'ষ' হয়।যেমন- দৃষ্টি, সৃষ্টি, উৎকৃষ্ট ইত্যাদি। • কতোগুলো শব্দে স্বভাবতই ষ হয়।যেমন-আষাঢ়, ঊষা, ঊষর, ঔষধ, ঔষধি, কলুষ, কোষ, তোষণ, দ্বেষ, পাষন্ড, পাষাণ, পোষণ, পৌষ, ভাষা, ভাষ্য, ভাষণ, ভূষণ, মানুষ, রোষ, শোষণ।উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯ সংস্করণ)।