মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন বাক্যটি 'যতদিন জীবিত থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব' - বাক্যটির সরল রূপ?

সঠিক উত্তর

আজীবন এ ঋণ স্বীকার করব।

সঠিক উত্তর: আজীবন এ ঋণ স্বীকার করব।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

♣ জটিল বাক্য থেকে সরল বাক্য: - জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরের সময়ে সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক বাদ দিতে হয়। - অপ্রধান খন্ডবাক্যটিকে সংকুচিত করে একটি পদ বা একটি বাক্যাংশে পরিণত করতে হবে। - যেমন: • জটিল বাক্য: যতদিন জীবিত থাকব, ততদিন এ ঋণ স্বীকার করব। • সরল বাক্য: আজীবন এ ঋণ স্বীকার করব। • জটিল বাক্য: যাদের বুদ্ধি নেয়, তারাই এ কথা বিশ্বাস করবে। • সরল বাক্য: নির্বোধরা/বুদ্ধিহীনরা এ কথা বিশ্বাস করবে। • জটিল বাক্য: যখন মেঘ করে, তখন বৃষ্টি হয়। • সরল বাক্য: মেঘ করলে বৃষ্টি হয়। • জটিল বাক্য: যখন সূর্য উদিত হয়, তখন পদ্মফুল ফোটে। • সরল বাক্য: সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। • জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য। • সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আজীবন জীবিত থাকার পর এ ঋণ স্বীকার করব।
  2. জীবিত থাকলেও এ ঋণ স্বীকার করব।
  3. শেষ জীবন পর্যন্ত এ ঋণ স্বীকার করব।
  4. আজীবন এ ঋণ স্বীকার করব। সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল