মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?

সঠিক উত্তর

বিজয়-পতাকা

সঠিক উত্তর: বিজয়-পতাকা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কর্মধারয় সমাস: - যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। - যেমন:• নীল যে পদ্ম = নীলপদ্ম;• শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট;• কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা। ♠ কর্মধারয় সমাসের প্রকারভেদ - কর্মধারয় সমাস কয়েক প্রকার; • দ্বিগু কর্মধারয়, • মধ্যপদলোপী, • উপমান, • উপমিত ও • রূপক কর্মধারয় সমাস। ♣♣ মধ্যপদলোপী কর্মধারয় : - যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যথা-• ঘি মাখানো ভাত = ঘিভাত;• হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি; • বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা; • সিংহ চিহ্নিত আসন - সিংহাসন, • সাহিত্য বিষয়ক সভা- সাহিত্যসভা, • স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ।♠♠পদলোপী বহুব্রীহি: • চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি;• হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি;• বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী; • কমলাক্ষ, শূর্পণখা, দশবছুরে ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হাতেখড়ি
  2. বিজয়-পতাকা সঠিক
  3. চিরুনদাঁতি
  4. বিড়ালচোখী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল