মূল বিষয়বস্তুতে যান

'মেঘ করলে বৃষ্টি হয়' - বাক্যটির জটিল রূপ নিচের কোনটি?

সঠিক উত্তর

যখন মেঘ করে, তখন বৃষ্টি হয়।

সঠিক উত্তর: যখন মেঘ করে, তখন বৃষ্টি হয়।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

♠ সরল বাক্য:- যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।• তুমি এলে আমি যাব।• দয়া করে সব খুলে বলুন। • সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। • সত্য কথা না বলে বিপদে পড়েছ। • আমরা তিন ভাইবোন ( ক্রিয়া অনুপস্থিত)।♠ জটিল বাক্য: - যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম;- এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেমন-তেমন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। • যদিও তিনি ধনী, তথাপি তিনি সুখী না। • যদি সে কাল আসে, তাহলে আমি যাব। • যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।• যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম। ♣ সরল বাক্য থেকে জটিল বাক্য: - যে-সে, যিনি-তিনি, যারা তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি তবে, যেহেতু সেহেতু, যখনতখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়। - যেমন: • সরল বাক্য: মেঘ করলে বৃষ্টি হয়। • জটিল বাক্য: যখন মেঘ করে, তখন বৃষ্টি হয়। • সরল বাক্য: সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। • জটিল বাক্য: যখন সূর্য উদিত হয়, তখন পদ্মফুল ফোটে। • সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য। • জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য। • সরল বাক্য: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। • জটিল বাক্য: যেহেতু তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মেঘ করে, এবং তখন বৃষ্টি হয়।
  2. যখন মেঘ করে, বৃষ্টি হয়।
  3. যখন মেঘ করে, তখন বৃষ্টি হয়। সঠিক
  4. যদি মেঘ করে তখন বৃষ্টি হয়।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল