মূল বিষয়বস্তুতে যান

'হাসাহাসি' কোন ধরনের সমাস?

সঠিক উত্তর

ব্যতিহার বহুব্রীহি

সঠিক উত্তর: ব্যতিহার বহুব্রীহি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বহুব্রীহি সমাস: - যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।- যেমন:• বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত; • বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি; • লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি। ♣ সমানাধিকার বহুব্রীহি: - পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।- যেমন: • নীল কণ্ঠ যার = নীলকণ্ঠ,• হত হয়েছে শ্রী যার = হতশ্রী, • লাল পাড় যে শাড়ির = লালপেড়ে, • এক গোঁ যার = একগুঁয়ে। ♣ ব্যাধিকরণ বহুব্রীহি:- পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনো কখনো ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।- যেমন:• পদ্ম নাভিতে যার = পদ্মনাভ,• কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব, • গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে। ♣ পদলোপী বহুব্রীহি:- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।- যেমন:• চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি,• হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি। ♣ ব্যতিহার বহুব্রীহি:- পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়। - যেমন:• হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি,• হাসিতে হাসিতে যে ক্রিয়া = হাসাহাসি, • ঘুষাঘুষি = ঘুষিতে ঘুষিতে যে লড়াই, • কানে কানে যে কথা = কানাকানি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সমানাধিকার বহুব্রীহি
  2. ব্যাধিকরণ বহুব্রীহি
  3. পদলোপী বহুব্রীহি
  4. ব্যতিহার বহুব্রীহি সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল