বহুব্রীহি সমাস: - যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।- যেমন:• বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত; • বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি; • লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি। ♣ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। - যেমন:• চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ, • সে (তিন) তার যে যন্ত্রের = সেতার। • দশানন, দশভুজা, দশগজি, সহস্রলোচন, তেপায়া, চৌচালা ইত্যাদি। ♠ দ্বিগু কর্মধারয়: ত্রিফলা, চৌরাস্তা। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।