মূল বিষয়বস্তুতে যান

'চোখ দিয়া পানি পড়ে'- বাক্যে চোখ কোন কারক?

সঠিক উত্তর

অপাদান কারক

সঠিক উত্তর: অপাদান কারক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কারক:- কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যে ক্রিয়া সম্পন্ন করে’। - তৎসম বা সংস্কৃত শব্দ, √কৃ + অক(ণক)।- মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে। - কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে। ♠ অপাদান কারক: - যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে।- সাধারণত কোনো কিছু থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, ভয়, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হলে অপাদান কারক হয়। - এই কারকে সাধারণত ‘হতে', 'থেকে' 'দিয়া', 'দিয়ে' ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে। - যেমন: • জমি থেকে ফসল পাই। • দুধ থেকে দই হয়। • পাপে বিরত হও। • বাবাকে বড্ড ভয় পাই।• বোঁটা-আলগা ফল গাছে থাকে না। • গাছ থেকে পাতা পড়ে। • মেঘ থেকে বৃষ্টি পড়ে।• চোখ দিয়া পানি পড়ে। • তাঁর চোখ দিয়া জল পড়ে। • কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কর্তা কারক
  2. করণ কারক
  3. অপাদান কারক সঠিক
  4. অধিকরণ কারক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল