মূল বিষয়বস্তুতে যান

'সে কাল আসবে এবং আমি যাব' - বাক্যটির জটিল রূপ নিচের কোনটি?

সঠিক উত্তর

কাল যখন সে আসবে, তখন আমি যাব।

সঠিক উত্তর: কাল যখন সে আসবে, তখন আমি যাব।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

♠ যৌগিক বাক্য:- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তাকে যৌগিক বাক্য বলে।- এবং, ও, আর, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক ব্যবহৃত হয়।- কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে। • তিনি ধনী, কিন্তু অসুখী। • সে নিরপরাধ, অতএব সে মুক্তি পাবে।• সূর্য উদিত হয়, তবে অন্ধকার দূর হয়। • সত্য কথা বলনি, তাই বিপদে পড়েছ। • হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।• অন্ধকার হয়ে এসেছে - বন্ধুরাও মুখ ভার করে রইল। • লোকটি ধনী, কিন্তু কৃপণ।• বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে। ♠ জটিল বাক্য: - যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম; - এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেমন-তেমন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। • যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।• যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।• যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।• যদিও তিনি ধনী, তথাপি তিনি সুখী না। • যেহেতু সে নিরপরাধ, সেহেতু সে মুক্তি পাবে। • যদি সে কাল আসে, তাহলে আমি যাব। ♣ যৌগিক বাক্য থেকে জটিল বাক্য: - যৌগিক বাক্যকে জটিল বাক্য়ে রূপান্তর করার সময় যৌগিক বাক্যের যোজক বাদ দিয়ে, এর বদলে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক যুক্ত হয়।• যৌগিক বাক্য: সে কাল আসবে এবং আমি যাব। • জটিল বাক্য: কাল যখন সে আসবে, তখন আমি যাব। • যৌগিক বাক্য: তপুর বয়স অল্প, কিন্তু বেশ বুদ্ধিমান। • জটিল বাক্য: যদিও তপুর বয়স অল্প, তথাপি সে বেশ বুদ্ধিমান। • যৌগিক বাক্য: ছেলেটির বয়স অল্প; কিন্তু বেশ বুদ্ধিমান।• জটিল বাক্য: যদিও ছেলেটির বয়স অল্প, তবু বেশ বুদ্ধিমান।• যৌগিক বাক্য: দোষ করেছ; অতএব শাস্তি পাবে।• জটিল বাক্য: যেহেতু দোষ করেছ, সেহেতু শাস্তি পাবে। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. যখন কাল সে আসবে, আমি যাব।
  2. কাল যখন সে আসবে, তখন আমি যাব। সঠিক
  3. সে কাল আসবে, আমি যাব।
  4. সে কাল আসার পর আমি যাব।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল