মূল বিষয়বস্তুতে যান

'পন্ডিত হওয়া সত্ত্বেও সে বিনয়ী নয়' - বাক্যটির যৌগিক রূপ নিচের কোনটি?

সঠিক উত্তর

সে পন্ডিত, কিন্তু বিনয়ী নয়।

সঠিক উত্তর: সে পন্ডিত, কিন্তু বিনয়ী নয়।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

♠ সরল বাক্য:- যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।• সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। • সত্য কথা না বলে বিপদে পড়েছ। • পাখিগুলো নীল আকাশে উড়ছে। • তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।• আমরা তিন ভাইবোন ( ক্রিয়া অনুপস্থিত)।• তুমি এলে আমি যাব।• দয়া করে সব খুলে বলুন। ♠ যৌগিক বাক্য:- দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তাকে যৌগিক বাক্য বলে। - এবং, ও, আর, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক ব্যবহৃত হয়। - কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে। • সূর্য উদিত হয়, তবে অন্ধকার দূর হয়। • সত্য কথা বলনি, তাই বিপদে পড়েছ। • হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।• অন্ধকার হয়ে এসেছে - বন্ধুরাও মুখ ভার করে রইল। • লোকটি ধনী, কিন্তু কৃপণ।• বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে। ♣ সরল বাক্য থেকে যৌগিক বাক্য: - যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়। - এজন্য সরল বাক্যকে যৌগিক বাক্য করতে সরল বাক্যের মাঝখানের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হয়। - সরল বাক্যে একটিমাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের সময়ে আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হয়। যেমন -• সরল বাক্য: পন্ডিত হওয়া সত্ত্বেও সে বিনয়ী নয়। • যৌগিক বাক্য: সে পন্ডিত, কিন্তু বিনয়ী নয়। • সরল বাক্য: তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ। • যৌগিক বাক্য: তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।• সরল বাক্য: ভিক্ষুককে টাকা দাও। • যৌগিক বাক্য: কিছু লোক ভিক্ষা করে, ওদের টাকা দাও। • সরল বাক্য: তিনি ধনী হলেও সুখী ছিলেন না। • যৌগিক বাক্য: তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. যদিও সে পন্ডিত তাও সে বিনয়ী নয়।
  2. যেহেতু সে পন্ডিত তাই সে বিনয়ী নয়।
  3. সে পন্ডিত, বিনয়ী নয়।
  4. সে পন্ডিত, কিন্তু বিনয়ী নয়। সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল