মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি 'ব্যাধিকরণ বহুব্রীহি' সমাসের উদাহরণ?

সঠিক উত্তর

আশীবিষ

সঠিক উত্তর: আশীবিষ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বহুব্রীহি সমাস: - যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।- যেমন:• বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত; • বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি; • লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি। ♣ পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকার বহুব্রীহি বলে।-যেমন: • নীল কণ্ঠ যার = নীলকণ্ঠ,• হত হয়েছে শ্রী যার = হতশ্রী,• লাল পাড় যে শাড়ির = লালপেড়ে, • এক গোঁ যার = একগুঁয়ে। ♣ পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনো কখনো ক্রিয়াবিশেষ্য) হলে ব্যাধিকরণ বহুব্রীহি হয়।- যেমন:• আশীতে বিষ যার = আশীবিষ, • পদ্ম নাভিতে যার = পদ্মনাভ,• গোঁফে খেজুর যার = গোঁফখেজুরে। ♣ যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে।- যেমন:• চিরুনির মতো দাঁত যার = চিরুনদাঁতি,• হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি। ♣ পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়।- যেমন:• হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি,• কানে কানে যে কথা = কানাকানি। ♣ যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।- যেমন:• গায়ে এসে পড়ে যে = গায়েপড়া,• কানে খাটো যে = কানেখাটো। ♣ যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। - যেমন:• চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ, • সে (তিন) তার যে যন্ত্রের = সেতার। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নীলকণ্ঠ
  2. হাতাহাতি
  3. আশীবিষ সঠিক
  4. গায়েপড়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল