মূল বিষয়বস্তুতে যান

'মুষলধারে বৃষ্টি হচ্ছে'- বাক্যে বৃষ্টি কোন কারক?

সঠিক উত্তর

কর্তা কারক

সঠিক উত্তর: কর্তা কারক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

কারক:- কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যে ক্রিয়া সম্পন্ন করে’। - তৎসম বা সংস্কৃত শব্দ, √কৃ + অক(ণক)।- মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে। - কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে। ♠ কারক ছয় প্রকার: ১. কর্তা কারক, ২. কর্ম কারক, ৩. করণ কারক, ৪. অপাদান কারক, ৫. অধিকরণ কারক ও ৬. সম্বন্ধ কারক। ♣ কর্তা কারক: - ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে। - বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক।- কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না।- যেমন:• আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম।• অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল। - কর্তা কারকে কখনো কখনো এ বিভক্তি যুক্ত হয়। • যেমন: পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ♠♠• আমার যাওয়া হবে না। • বাঁশি বাজে।• শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। • বাঘে-মহিষে এক ঘাটে জল খায়। • মুষলধারে বৃষ্টি হচ্ছে। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কর্তা কারক সঠিক
  2. কর্ম কারক
  3. করণ কারক
  4. অধিকরণ কারক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল