মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি 'সংযোগ ক্রিয়ার' উদাহরণ?

সঠিক উত্তর

ক্যাচ ধরা

সঠিক উত্তর: ক্যাচ ধরা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ক্রিয়া:- বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়া বলে। - যেমন: • রাজীব খেলছে;• বৃষ্টি হতে পারে। - ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। যেমন - পড়্‌ + ই = পড়ি। ♣ ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া ২ প্রকার:১. সমাপিকা ক্রিয়া: - ভাব সম্পূর্ণ হয়। যেমন: ভালো করে পড়াশোনা করবে। ২. অসমাপিকা ক্রিয়া: - ভাব সম্পূর্ণ করতে পারে না। যেমন: ভালো করে পড়াশোনা করলে ভালো ফল হবে। ♣ গঠন বিবেচনায় ক্রিয়া ৫ প্রকার: ১. সরল ক্রিয়া: - যেমন: সে লিখছে; ছেলেরা মাঠে খেলছে। ২. প্রযোজক ক্রিয়া: - যেমন: তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন; রাখাল গরুকে ঘাস খাওয়ায়। ৩. নামক্রিয়া: - যেমন: চমকানো, চমকায়, কমা, ছটফটানো (আ বা আনো প্রত্যয় যোগে)। ৪. সংযোগ ক্রিয়া:- বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে করা, কাটা হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়।- যেমন: গান করা, গরম করা, সাঁতার কাটা, বিপদ কাটা, মরচে ধরা, ক্যাচ ধরা। ৫. যৌগিক ক্রিয়া: - সমাপিকা ক্রিয়ার সাথে অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়। - যেমন: মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, বুঝে নেওয়া, সরে দাঁড়ানো। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক্যাচ ধরা সঠিক
  2. কমে আসা
  3. মরে যাওয়া
  4. সরে দাঁড়ানো

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল