মানবদেহে কোন হরমোনের ঘাটতিতে ডায়াবেটিস দেখা দেয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইনসুলিন
সঠিক উত্তর
সঠিক উত্তর: ইনসুলিন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ইনসুলিনের অপর্যাপ্ত উৎপাদন বা এর কার্যকারিতার অভাবে ডায়াবেটিস রোগ দেখা দেয়।
• ইনসুলিন:
- ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স-এর বিটা কোষ থেকে নিঃসৃত হয়।
- এটি প্রধানত রক্ত থেকে শরীরের কোষে গ্লুকোজ (শর্করা) পরিবহনে সাহায্য করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
- যখন এই হরমোনের অভাব হয় অথবা শরীর এর প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যা ডায়াবেটিস রোগের কারণ।
- ইনসুলিন কোষের ভেতরে গ্লুকোজ প্রবেশে সহায়তা করে, যা থেকে কোষ শক্তি উৎপাদন করে।
- এটি যকৃত এবং পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে জমা রাখতে সাহায্য করে।
• ডায়বেটিস:
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ।
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়।
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়।
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
- টাইপ-১ ডায়াবেটিসে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না।
- টাইপ-২ ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করলেও কোষগুলো এর প্রতি যথাযথ সাড়া দেয় না।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন