মেধাবী
Toggle menu

‘অহোরাত্র’ কোন ধরনের দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

সঠিক উত্তর
নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• দ্বন্দ্ব সমাস:দ্বন্দ্ব শব্দের অর্থ সংঘাত বা বিবাদ হলেও সমাসের ক্ষেত্রে ‘দ্বন্দ্ব’ শব্দটি মিলন, জোড়া ও যুগল অর্থেই ব্যবহৃত হয়। সুতরাং যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।- এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযোজক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দ্বন্দ্ব সমাস নিম্নোক্ত কয়েক প্রকার হতে পারে-- মিলনার্থক দ্বন্দ্ব,- বিরোধার্থক দ্বন্দ্ব,- বিপরীতার্থক দ্বন্দ্ব,- অঙ্গবাচক দ্বন্দ্ব,- বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব,- সংখ্যাবাচক দ্বন্দ্ব,- সমার্থক দ্বন্দ্ব,- একশেষ দ্বন্দ্ব,- অলুক দ্বন্দ্ব,- নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব।• নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাস কোনো নিয়ম মানে না তাকে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস বলে। যেমন: - অহঃ ও নিশা = অহর্নিশ।- অহঃ ও রাত্র = অহোরাত্র।- দিবা ও রাত্রি = দিবারাত্র।- কুশ ও লব = কুশীলব।উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বিরোধার্থক দ্বন্দ্ব
নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সঠিক
একশেষ দ্বন্দ্ব
অলুক দ্বন্দ্ব

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড