মেধাবী
Toggle menu

‘ধর্মভীরু’ কোন সমাসের উদাহরণ?

সঠিক উত্তর
পঞ্চমী তৎপুরুষ সমাস

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• তৎপুরুষ সমাস:পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে বুঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে। - তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।• পঞ্চমী তৎপুরুষ সমাস:যে সমাসের পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।যেমন:- বামন থেকে ইতর = বামনেতর।- যুদ্ধ থেকে বিরতি = যুদ্ধবিরতি।- আগা থেকে গোড়া = আগাগোড়া।- জন্ম হতে অন্ধ = জন্মান্ধ।- রোগ হতে মুক্ত = রোগমুক্ত।- ধর্ম হতে ভীরু = ধর্মভীরু।তেমনই- স্বর্গভ্রষ্ট, লোকভয়, মেঘমুক্ত, মুখভ্রষ্ট, পদচ্যুত, ধর্মভীরু, ঋণমুক্ত ইত্যাদি।উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নিত্য সমাস
ব্যতিহার বহুব্রীহি সমাস
বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস
পঞ্চমী তৎপুরুষ সমাস সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড