মূল বিষয়বস্তুতে যান

‘কেশাকেশি’ কোন সমাসের উদাহরণ?

সঠিক উত্তর

ব্যতিহার বহুব্রীহি

সঠিক উত্তর: ব্যতিহার বহুব্রীহি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ব্যতিহার বহুব্রীহি:একই জাতীয় বিশেষ্যপদ পরপর বসে একই কাজের একটি অব্যাহত প্রক্রিয়া বোঝালে তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলে।যেমন:- হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি।[হাত শব্দের পুনঃ ব্যবহার করে একটি কর্মপ্রক্রিয়াকে উপস্থাপন করা হয়েছে।]- কেশে কেশে ধরে যে যুদ্ধ = কেশাকেশি।তেমনই- কোলাকুলি, চোখাচোখি, ফাটাফাটি, টানাটানি, বকাবকি, হাসাহাসি, লাঠালাঠি, গালাগালি, চুলাচুলি, কানাকানি ইত্যাদি।----------------------অন্যদিকে,• প্রত্যয়ান্ত বহুব্রীহি:বহুব্রীহি সমাসের পরে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়ে যে সমাস তৈরি হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলে।যেমন:- উন (দুর্বল) পাঁজর যার - উনপাঁজুরে।- এক দিকে চোখ যার - একচোখা,- ঘরের দিকে মুখ যার - ঘরমুখো,- দুই দিকে যার মন - দোমনা ইত্যাদি।এরূপ-দোটানা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা ইত্যাদি।• মধ্যপদলোপী বহুব্রীহি:বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।যেমন:- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।- এমনি ভাবে – গায়ে হলুদ, মেনিমুখো ইত্যাদি ৷• সমানাধিকরণ বহুব্রীহি:যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।যেমন:- কালাে বরণ যার = কালােবরণ;- পােড়া কপাল যার = পােড়াকপালে,- সমান উদর যার = সহোদর,- বদ রাগ যার = বদরাগী,- সুন্দর বর্ণ যার = সুবর্ণ।উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ;প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মধ্যপদলোপী বহুব্রীহি
  2. প্রত্যয়ান্ত বহুব্রীহি
  3. ব্যতিহার বহুব্রীহি সঠিক
  4. সমানাধিকরণ বহুব্রীহি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল