মেধাবী
Toggle menu

প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন- বাক্যটি কোন কাল?

সঠিক উত্তর
পুরাঘটিত অতীত

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন- বাক্যটি পুরাঘটিত অতীত কাল প্রকাশ করে।অতীত কালের চারটি রূপ। যথা:১. সাধারণ অতীত কাল: যে ক্রিয়া সাধারণভাবে অতীত অর্থাৎ বর্তমান কালের পূর্বে সংঘটিত হয়েছে তার সংঘটন কালই সাধারণ অতীত।যেমন: - বিড়াল ইঁদুরটিকে ধরল।- পুলিশ সন্ত্রাসী ছেলেটিকে মেরে ফেলল।২. ঘটমান অতীত কাল: অতীতে কোনো কাজ চলছিল এবং তখনও কাজটি শেষ হয়নি; এরূপ অর্থে ঘটমান অতীত ব্যবহৃত হয়।যেমন:- কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখছিলাম।৩. পুরাঘটিত অতীত কাল: যে ক্রিয়া অতীতে ঘটেছে এবং এর প্রভাবও শেষ হয়ে গেছে। তার কালকে পুরাঘটিত অতীত কাল বলে।যেমন:- দায়িত্বটি আমি পালন করেছিলাম।- প্রিন্সিপাল স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন।- আমি ঐ কাজ করেছিলাম।[বাক্যে কাজ গুলো অতীতে হয়ে গিয়েছে এবং এর রেশ এবং প্রভাবও শেষ হয়ে গিয়েছে]৪.নিত্যবৃত্ত অতীত কাল: অতীতকালে যে ক্রিয়া সাধারণভাবে এবং সচরাচর ঘটতো তার কাল নিত্যবৃত্ত অতীত কাল।যেমন:- প্রতিদিন সকালে আমরা শহিদ মিনারে আড্ডা দিতাম।উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সাধারণ অতীত
পুরাঘটিত বর্তমান
পুরাঘটিত অতীত সঠিক
নিত্যবৃত্ত অতীত

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড