মূল বিষয়বস্তুতে যান

ম্যালেরিয়া রোগের প্রধান বাহক কোনটি?

সঠিক উত্তর

অ্যানোফিলিস মশকী

সঠিক উত্তর: অ্যানোফিলিস মশকী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ম্যালেরিয়া:
- ম্যালেরিয়া হলো মশার কামড় দ্বারা সংক্রামিত একটি প্রাণঘাতী রোগ।

⇒ রোগের কারণ:
- এ রোগের প্রধান কারণ হলো প্লাজমোডিয়াম পরজীবী।
- Plasmodium এক ধরনের অন্তকোষীয় রক্তপরজীবী। মানুষসহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর যকৃত কোষ ও লোহিত রক্ত কণিকায় এবং Anopheles মশকীর পৌষ্টিক নালি ও লালাগ্রন্থিতে এরা বাস করে।
- এ পরজীবীর মুখ্য বাহক হলো অ্যানোফিলিস মশকী। অর্থাৎ ম্যালেরিয়া রোগের প্রধান বাহক হলো অ্যানোফিলিস মশকী।
- এর কারণ হলো স্ত্রী অ্যানোফিলিস মশকীর ডিম্বাণুর পরিস্ফুটনের জন্য উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর রক্ত প্রয়োজন। তাই কেবলমাত্র মশকীরাই (মশা নয়) রক্ত পান করে এবং জীবাণুর বিস্তার ঘটায়।
- পুরুষ অ্যানোফিলিস মশারা ফুলের মধু বা অন্যান্য উৎস হতে খাবার সংগ্রহ করে। এরা মানুষকে দংশন করে না।

⇒ ম্যালেরিয়া রোগের লক্ষণসমূহ (Symptoms of malaria):
- প্রাথমিক পর্যায়ে মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, অনিদ্রা, পেশির ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি লক্ষণ দেখা
দেয়।
- আক্রান্ত ব্যক্তির শীত অনুভূত হয় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে।
- জ্বর উচ্চ তাপমাত্রার হয়- ১০৪° F-১০৬° F পর্যন্ত।
- কয়েক ঘণ্টা পর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়। জ্বরের প্রকোপ সাধারণত পূর্বাহ্নে অথবা অপরাহ্ণে হয়।

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি ; ড. মোহাম্মদ আবুল হাসান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এডিস মশা
  2. অ্যানোফিলিস মশকী সঠিক
  3. বাদুড়
  4. মুরগি

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল