যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য। যেমন- মধুর মিষ্টত্বের গুণ-মধুরতা, তরল দ্রব্যের গুণ-তারল্য ইত্যাদি। তদ্রুপ : সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ ইত্যাদি গুণবাচক বিশেষ্যপদ। উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।