মেধাবী
Toggle menu

নিচের কোনটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়?

সঠিক উত্তর
যতিচিহ্ন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'যতিচিহ্ন' - বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। ---------------------- • ব্যাকরণের আলােচ্য বিষয় ৪ টি ভাগে বিভক্ত।যথা:ধ্বনিতত্ত্ব:- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। - লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভূক্ত।- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য- বাগ্‌যন্ত্র, সন্ধি, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য , ধ্বনিদল প্রভৃতি।রূপতত্ত্ব:- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে।- এই আলোচনায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়।- বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। বাক্যতত্ত্ব:- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করে। - বাক্যের নির্মান ও গঠন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে,বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।- তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। - কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।অর্থতত্ত্ব:- ব্যকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নাম অর্থতত্ত্ব।- একে বাগর্থও বলে।- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচনা করা হয়ে থাকে।উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সন্ধি
যতিচিহ্ন সঠিক
প্রতিশব্দ
ক্রিয়া বিশেষণ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড